• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিবির সন্দেহে গ্রেফতার বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৩:৩৫
আপডেট: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৩:৩৫

966685 4

শিবির সন্দেহে গ্রেফতার বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন

নিউজ ডেস্ক

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে শিবির সন্দেহে গ্রেফতার বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

এদিকে গ্রেফতার আরও দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।

এর আগে গত সোমবার (৩১ জুলাই) দুপুরে তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। বিকেলে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত রোববার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় তাহিরপুর উপজেলার ১ নম্বর শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টাঙ্গুয়ার হাওড়ের পাটলাই নদীর পাড়ে অবস্থান করা শহীদুলের ইঞ্জিনচালিত নৌকা থেকে তাদের আটক করা হয়।

আটক শিক্ষার্থীরা হলেন, আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, সাইখ সাদিক, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, সাদ আদনান অপি, শামীম আল রাজি, আব্দুলাহ আল মুকিত, জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত ফাহিম, এ টি এম আবরার মুহতাদ, ফয়সাল হাবিব, আব্দুল বারি, আনোয়ারুল্লাহ সিদ্দিকী, বাকি বিল্লাহ, মাহাদি হাসান, আলী আম্মার মৌয়াজ, টি এম তানভির হোসেন, রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আব্দুর রাফি, আশ্রাফ আলী, মাহমুদ হাসান, এহসানুল হক, মাঈন উদ্দিন, রাইয়ান আহম্মেদ সাজিদ, তানিমুল ইসলাম ও আব্দুল্লাহ মিয়া।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com