• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০১
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০১

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে নিজস্ব প্রতিবেদক

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু : রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে নিজস্ব প্রতিবেদক

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে বগুড়ার প্রধান শিক্ষকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এ আদেশ দেন।

আসামিরা হলেন পনি গাজী ওরফে প্যারা পনি, সেড্রিক জুলিয়ান (২৪) এবং মো. রাকিব হোসেন (২৪)। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পাঁচদিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আবেদন ছিল না।

পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে, গত ৩১ আগস্ট আসামিদের পাঁচদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত।

মামলার অভিযোগ সুত্রে জানা যায়, রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট চোখের ডাক্তার দেখানোর জন্য স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।
পরবর্তীতে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী মো. আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর গত ৩০ আগস্ট র‍্যাব-২ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ৩ জনকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা ও অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com