• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সায়েন্স ল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ : ৫২ নেতাকর্মীর নামে মামলা

প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩ ২:৪৬
আপডেট: বুধবার, ২৪ মে, ২০২৩ ২:৪৬

9666352 5

সায়েন্স ল্যাবে বিএনপি-পুলিশ সংঘর্ষ : ৫২ নেতাকর্মীর নামে মামলা

ডেস্ক নিউজ

রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। বিএনপির ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এ মামলা করেছে পুলিশ। ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া আজ বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

ওসি বলেন, ‘গতকাল বিএনপির পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। মামলায় বিএনপির ৫২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত হিসেবে আরও অনেককে আসামি করা হয়েছে।’

ধানমন্ডিতে গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি চলার সময় দলটির নেতাকর্মীর সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় নগর পরিবহনের একটি বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের সড়কে বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পদযাত্রা কর্মসূচিটি সাতমসজিদ রোড, সীমান্ত স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে বিকেল ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

রমনা জোনের ডিসি মো. আশরাফ হোসেন বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালান। পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা সায়েন্স ল্যাবে অবস্থিত পুলিশ বক্সেও হামলা চালান।

তিনি আরও বলেন, পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপির বেশ কয়েকজন নেতকর্মীকে আটক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com