• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪১
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪১

96010 1

হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের গণমাধ্যম কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানোর উদ্দেশ্যে গত ৫ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

বিচারপতি নাইমা হায়দার ১৯৮৯ সালে জজ কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। পরে ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০০৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ২০১১ সালে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর কন্যা। বিচারপতি নাইমা হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি এবং লন্ডন বিশ্ববিদ্যালয়েও উচ্চশিক্ষা গ্রহণ করেন।

উল্লেখ্য, এর আগে দায়িত্ব পালনে অযোগ্য বিবেচিত হওয়ায় গত বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করা হয়। সংবিধানের পুনর্বহালকৃত ৯৬ (৬) অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে বিচারপতির পদ থেকে অপসারণ করেন। এ বিষয়ে আইন সচিব মো. লিয়াকত আলী মোল্লার সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আরও কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com