• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোকোর ৮ম মৃত্যবার্ষিকীতে দৈনিক দিনকাল কার্যালয়ে দোয়া ও মিলাদ

প্রকাশ: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ১১:২৩
আপডেট: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ১১:২৩

966625890

কোকোর ৮ম মৃত্যবার্ষিকীতে দৈনিক দিনকাল কার্যালয়ে দোয়া ও মিলাদ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক দিনকাল কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বাদ মাগরিব এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর জুলুম নির্যাতন বন্ধ ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া মহাফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীসহ কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com