• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অতিথির আসন থেকে ড. ইউনূসকে মঞ্চে নিয়ে পাশে বসালেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ২:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ২:৪৭

IMG 4053

অতিথির আসন থেকে ড. ইউনূসকে মঞ্চে নিয়ে পাশে বসালেন প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জন্য মঞ্চে আসন না থাকায় কিছু সময় তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে দর্শক সারিতে বসে ছিলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মঞ্চে তার জন্য আসনের ব্যবস্থা করা হয়।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী, দুই মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী এবং একজন সচিব মঞ্চে আসন গ্রহণ করেন। তবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জন্য সেখানে কোনো আসন সংরক্ষিত ছিল না। ফলে তিনি অন্য অতিথিদের সঙ্গে দর্শক সারিতেই বসেন।

একপর্যায়ে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি দায়িত্বরত কর্মকর্তাদের ডেকে অধ্যাপক ইউনূসের জন্য মঞ্চে আসনের ব্যবস্থা করার নির্দেশ দেন।

সে সময় জাতীয় সংগীত পরিবেশন চলছিল। এরপর পবিত্র কুরআন তিলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত মঞ্চে একটি অতিরিক্ত আসন আনা হয় এবং সেটি প্রধানমন্ত্রীর পাশেই স্থাপন করা হয়।

পরে অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঞ্চে উঠলে প্রধানমন্ত্রী তাকে হাসিমুখে স্বাগত জানান। মঞ্চে উঠে অধ্যাপক ইউনূস উপস্থিত অতিথিদের উদ্দেশে সালাম জানান এবং পরে প্রধানমন্ত্রীর পাশে নির্ধারিত আসনে বসেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com