• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইনের সমঅধিকার নিশ্চিতে কাজ করছি: ফারুক ই আজম

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ১০:২২
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ১০:২২

96666396 2

আইনের সমঅধিকার নিশ্চিতে কাজ করছি: ফারুক ই আজম

জনতার আওয়াজ ডেস্ক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেছেন, আইন প্রণীত হয় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিস্টান-আমরা কেউ খ-িত মানুষ নই।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা ও বন্যা পরবর্তী পুনর্বাসন বিষয়ে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, কেবলমাত্র মানুষের জন্যই আইন প্রনয়ণ করা হয়। সুতরাং প্রত্যেক মানুষ আইনের সমঅধিকার পাচ্ছে কি-না, আমরা সেটি নিশ্চিত করতে কাজ করছি।
উপদেষ্টা ফারুক ই আজম বলেন, অসাধারণ সুন্দর ও সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ। দুর্ভাগ্যজনকভাবে নানা অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে আমাদেরকে বিপর্যস্ত পর্যায়ে পড়তে হয়েছে। ২০২৪-এর ছাত্রজনতার বিজয় অতীতের সকল অব্যবস্থাপনা ও দুর্নীতি প্রতিরোধ এবং পরিবর্তনের সুযোগ এনে দিয়েছে। আমি বিশ্বাস করি, যদি সকলে এক সুরে গাইতে পারি, সকলকে এক সুতোই গাঁথতে পারি তবে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

উপদেষ্টা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্থ করে ফারুক ই আজম বলেন, এবারের দুর্গাপূজায় নির্বাহী আদেশে এক (১) দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এটি যেন সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়, সেজন্য সকল মহলের সঙ্গে আলোচনা করবো।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতায় কোনো ঘটনা ঘটার সাথে সাথে যাচাই বাছাই না করে সিদ্ধান্ত না নিতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানান।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম সেবা), র‌্যাব, এনএসআই, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকতারা সভায় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com