• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী চার বছরের মধ্যে ফুটবলে সারাদেশে জয়জয়কার হবে: পাপন

প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪ ৬:২৩
আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪ ৬:২৩

9858569 5

আগামী চার বছরের মধ্যে ফুটবলে সারাদেশে জয়জয়কার হবে: পাপন

কিশোরগঞ্জ প্রতিনিধি

খেলাধুলায় এ দেশের সব পর্যায়ে জাগরণ সৃষ্টি করা হবে। ফুটবলসহ সব খেলাধুলাকে আন্তুর্জাতিক মানে নিয়ে যাওয়া হবে। তৃণমূল থেকে খেলোয়াড় সৃষ্টি করা হবে। এজন্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়েছে। আগামী চার বছরের মধ্যে ফুটবলে সারাদেশে জয়জয়কার হবে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

সোমবার (২৪ জুন) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী তার পিতা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে বলেন, আমার বাবা খুব অসুস্থ অবস্থায় শয্যাশায়ী আমাদের খবর দেওয়া হলে আমরা বঙ্গভবনে গেলাম বাবাকে ডাক দিলাম কোনো সাড়াশব্দ নেই, বাবা চোখ খোলে না। আমার সন্তানদের বাবা খুব আদর করতেন। তারাও ডাক দিলো বাবার কোনো সাড়াশব্দ নেই, বাবা চোখ খোলে না। তারপরে আমার ছেলের পরীক্ষা ছিল পাশেই একটা রুমে বসে পড়ছিল আমাকে আমার ছেলে প্রশ্ন করলো বাবা সবচেয়ে বড় মানবিক নেতা কে? পরে আমি বললাম মহাত্মা গান্ধী। তখন আমার বাবা হঠাৎ করে চোখ খুলে বলে না মহাত্মা গান্ধী না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল সবচেয়ে বড় মানবিক নেতা।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্ম সচিব) আ.ন.ম. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল,পৌর মেয়র পারভেজ মিয়া।

এ সময় জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সিনিয়র সদস্য বাছির উদ্দিন রিপনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com