• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন যেন স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হয় : তথ্যমন্ত্রী

প্রকাশ: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ৫:২২
আপডেট: সোমবার, ৩ অক্টোবর, ২০২২ ৫:২২

9600023652

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন যেন স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হয় : তথ্যমন্ত্রী

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন যেন স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক হয় আওয়ামী লীগও সেটা চায় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।

সংসদ নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এটি নতুন নয়। যুক্তরাষ্ট্রের অন্যান্য যারা রাষ্ট্রদূত ছিলেন, তারাও এ নিয়ে কথা বলেছেন। অন্যান্য দেশের রাষ্ট্রদূতরাও এ বিষয়ে কথা বলেছেন। আমরা তো তাদের সঙ্গে একমত। আমরাও স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করা শুধুমাত্র সরকারি দলের দায়িত্ব নয়। সবার এই দায়িত্ব আছে। একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন করার ক্ষেত্রে সবার সহায়তা দরকার।

নির্বাচন ইস্যুতে কমিশন থাকলেও একজন রাষ্ট্রদূতের মন্তব্য কীভাবে দেখছেন এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন আয়োজন করা। বিদেশি রাষ্ট্রদূতরা অবশ্যই পরামর্শ দিতে পারেন। কিন্তু সেই পরামর্শ যেন কখনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো না হয়। একইসঙ্গে কূটনৈতিক শালীনতা যেন লঙ্ঘন না হয়। তারা যে কথাগুলো বলছেন, আমরাও তাদের সঙ্গে শতভাগ একমত। সে ধরনের নির্বাচনই প্রধানমন্ত্রী করতে চান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com