• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৯:০৯
আপডেট: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৯:০৯

96569853

আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি: স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি কড়া বার্তা দিলেও শেষ পর্যন্ত হাসি দিয়েই সংসদ অধিবেশনে বক্তব্য শেষ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার বিভিন্ন বক্তব্যে বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের গোস্বা করার বিষয়ের দিকে ইঙ্গিত করে হাসিমুখে কিছুটা রসিকতার সুরে তিনি বলেন, ‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি’।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অধিবেশনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাওয়ার পাশাপাশি সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানান তিনি।

বিরোধী দলগুলোর উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলো সহযোগিতার হাত না বাড়িয়ে আগে সব দাবি পূরণের শর্ত দিলে এবং এরপরও সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিলে সেটিকে প্রকৃত সহযোগিতা বলা যায় না।

তিনি বলেন, ‘একতরফাভাবে আপনাদের সব দাবি মানতে হবে, তারপরও আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন না, এটা তো হতে পারে না। আপনারা কমিটিতে আসুন। আপনাদের যা বক্তব্য আছে, আমরা তা লিপিবদ্ধ করব। আপনাদের সব বক্তব্য সেই প্রতিবেদনে থাকবে। জাতি আপনাদের বক্তব্য জানতে পারবে’।

সংবিধান সংশোধন প্রক্রিয়াকে উন্মুক্ত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিটিতে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকতে পারে। আবার কিছু প্রস্তাবে সবাই একমতও হতে পারেন। সংবিধানে নতুন কোনো বিষয় অন্তর্ভুক্ত করার প্রস্তাব এলে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, ‘আমরা খুবই উন্মুক্ত। আশা করি, আপনারা সংবিধান সংশোধন কমিটিতে আসবেন। আপনারা যখনই অংশগ্রহণ করবেন, আমরা স্বাগত জানাব। তখন জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে তার আগ পর্যন্ত বিদ্যমান বিধান অনুসারে আমরা যায়’।

বক্তব্যের শেষ পর্যায়ে এসে বিরোধী দলের সদস্যদের উদ্দেশে কিছুটা হাস্যরস করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে আমি আপনাদের মনে নিশ্চয়ই কোনো কষ্ট দিইনি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com