• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজ ঢাকায় আসছে মার্কিন পর্যবেক্ষক দল

প্রকাশ: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ৪:৫২
আপডেট: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩ ৪:৫২

38D0F08F 9F38 4EA3 BB56 989B9EB7A8A0

আজ ঢাকায় আসছে মার্কিন পর্যবেক্ষক দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পরিস্থিতি যাচাই করতে শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশ আসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের। তারা ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

ওই সময় পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। এরই মধ্যে নির্বাচন কমিশনের কাছে বৈঠকের সময় চেয়ে চিঠিও দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল। ওই প্রতিনিধিদলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিনজন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দু-তিনজন বিশেষজ্ঞ থাকবেন। এ দলটি আসার বিষয়ে গত ২৫ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ওয়াশিংটন। গত ১ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওইদিন তিনি বলেন, অক্টোবরে প্রাক-নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা রয়েছে—এমন জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের পাঠানো হবে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলে এনডিআই ও আইআরআইর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিরা বাংলাদেশে আসছেন।

যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিও রয়েছেন দলে। আছেন মালয়েশিয়ার সাবেক একজন সংসদ সদস্যও। এ প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি না, তা অনেকটাই নির্ভর করছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ কালবেলাকে বলেন, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল ৮-১২ অক্টোবরের মধ্যে যে কোনো এক সময়ে ইসির সঙ্গে বৈঠক করতে চায়। তবে বৈঠকের সূচি এখনো নির্ধারণ হয়নি। বৈঠকের জন্য নির্বাচন কমিশন সময় নির্ধারণ করলে তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে।

এর আগে বাংলাদেশে নির্বাচন-পূর্ব পরিস্থিতি দেখতে গত ৯ জুলাই ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্র এবং ইইউ নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক পাঠায়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com