• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আদালতের সাথে রাজনীতিকে না জড়ানোর আহবান প্রধান বিচারপতির

প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১:৫৭
আপডেট: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ১:৫৭

9856 5

আদালতের সাথে রাজনীতিকে না জড়ানোর আহবান প্রধান বিচারপতির

নিউজ ডেস্ক
আদালতকে রাজনীতির সঙ্গে না জড়াতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দায়িত্বভার গ্রহণের পর সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান তিনি।

প্রধান বিচারপতি বলেন, রাজনৈতিকভাবে বিচার বিভাগ ব্যবহার হচ্ছে না। রাজনীতিবিদদের বলবে রাজনীতি করুন, তবে বিচার বিভাগকে জড়াবেন না, পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন।

প্রধান বিচারপতি বলেন, দেশের সব বিভাগে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে-এটি থেকে মুক্ত করা বড় চ্যালেঞ্জ। আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি মিলে যদি একসঙ্গে উদ্যোগ নেই তাহলে বিচারাঙ্গনের দুর্নীতি অপসারণ করা কঠিন কোনো কাজ হবে না। দুর্নীতি নিশ্চয়ই কমবে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই জিরো টলারেন্সে বিশ্বাস করি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে তিনি দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পান ওবায়দুল হাসান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com