• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আদালতে মামলা চলছে, আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত দিচ্ছে : আইনমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৬:৩৪
আপডেট: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩ ৬:৩৪

9663258 7

আদালতে মামলা চলছে, আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত দিচ্ছে : আইনমন্ত্রী

বিএনপির নেতাদের জামিন বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার কখনোই আদালতে হস্তক্ষেপ করে না। আদালতে মামলা চলছে, আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত দিচ্ছে। গতকাল অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে শুনেছি, হাইকোর্টে যে জামিন দেয়া হয়েছিল সেখানে আইনের কিছু ব্যত্যয় ঘটেছিল, সেজন্য তিনি আপিল বিভাগে গিয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে তার সংসদীয় এলাকায় সফরে এলে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার আদালতে চলমান অস্থিরতার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের জেলা জজ এবং অন্যান্য বিচারকগণ প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেছেন এবং একটি ভিডিও পাঠিয়েছেন। সেখানে দেখা গেছে, একজন বিচারকের প্রতি তাদের (আইনজীবী) আচরণ খারাপ ছিল। সেটা আমি শুনেছি।

তিনি আরও বলেন, সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কনডেমট রুল জারি করেছেন। এটা এখন বিচারাধীন ব্যাপার। আদালত বিচার করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, জেলা প্রশাসক শাহগীর আলম, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com