• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আপনারা ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাবেন তবে নিয়ম মেনে:ইসি রাশেদা

প্রকাশ: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৬:৪২
আপডেট: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ ৬:৪২

966663 3

আপনারা ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাবেন তবে নিয়ম মেনে:ইসি রাশেদা

নিউজ ডেস্ক

মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, আপনারা ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে যাবেন তবে নিয়ম মেনে। কোনো অনৈতিক উপায়ে ভোটারদের প্রভাবিত করবেন না। যার ভোট তাকে দিতে দেবেন। শুক্রবার (১৬ জুন) বেলা ১১টার দিকে রাজশাহীতে সিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, যে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে বা অনিয়মের আশ্রয় নিলে তাদের বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি ভোট গ্রহণকালেও যদি কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেন, কেন্দ্রে সহিংসতা করেন, অভিযোগ প্রমাণ হলে তাদের প্রার্থিতাও বাতিল করা হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এর কোন বিকল্প নেই। আমরা রাজশাহী সিটির আসন্ন নির্বাচনকে একটি আদর্শ নির্বাচন হিসেবে তুলে ধরতে চাই।

ইসি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনের কাঠামোয় যা যা দরকার তার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রয়োজন ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহিংসতা ও অনিয়ম প্রতিরোধে নিয়োজিত থাকবেন।

তিনি বলেন, প্রিজাইডিং অফিসাররা যে কোনো পরিস্থিতিতে নিরপেক্ষ ও কঠোর অবস্থানে থাকবেন। অর্পিত দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহীর রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল বাতেন, আরএমপি কমিশনার আনিসুর রহমান, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com