• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আবারও এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

প্রকাশ: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ৬:৫৬
আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪ ৬:৫৬

9665696

আবারও এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগ

জনতার আওয়াজ ডেস্ক
জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একিভূত করার বিষয়ে অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেন এ কে এম মনিরুজ্জামান।

এতে বলা হয়েছে, কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের একত্রীকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুরক্ষা ও জননিরাপত্তা নামে দুটি বিভাগে ভাগ করা হয়েছিল। জননিরাপত্তা বিভাগের অধীন সংস্থাগুলোর মধ্যে রাখা হয়েছিল– বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের অধীনে রাখা হয়েছিল– বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল (এনটিএমসি)।

তবে শুরু থেকেই সুরক্ষা সেবা বিভাগের কিছু কর্মকর্তা কর্মচারী এতে আপত্তি জানিয়ে আসছিল। এ কারণে আবারও দুটি বিভাগকে এক করায় সরকার অনুমোদন দিয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com