• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আরও ৩ বছর মেয়াদ বাড়ছে ওয়াসার এমডি তাকসিমের

প্রকাশ: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ১০:৫২
আপডেট: মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ১০:৫২

96666523

আরও ৩ বছর মেয়াদ বাড়ছে ওয়াসার এমডি তাকসিমের

নিউজ ডেস্ক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে আলোচিত তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব এসেছে। ওয়াসার পর্ষদ সভায় এ প্রস্তাব এসেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১১ জুলাই) ওয়াসার পর্ষদ সভার এ প্রস্তাব অনুমোদন হলে সপ্তমবারের মতো বাড়বে তাকসিম এ খানের মেয়াদ।

২০০৯ সাল থেকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন তাকসিম। আগামী ১৪ অক্টোবর তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা। মার্কিন নাগরিক তাকসিমের মেয়াদ সর্বশেষ বাড়ানো হয়েছিল ২০২০ সালে অক্টোবরে।

অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ওয়াসারে সবচেয়ে দীর্ঘসময়ের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা তাকসিম এ খানের বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে মামলাও করেছে। এছাড়া তার ‘অবৈধ সম্পদ’ আছে কিনা সে খোঁজেও নেমেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।

এই নিয়ে সপ্তমবারের মতো তাকসিমের চাকুরির মেয়াদ বাড়ছে। এবার সহ আগের ছয় দফা মেয়াদ বৃদ্ধির তারিখগুলো নিচে দেয়া হলো:

প্রথম দফায় তিনি নিয়োগ পান ২০০৯ সালের ১৪ই অক্টোবর। পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি থেকে তিনি সেবার নিয়োগ পান। অভিযোগ আছে সেই সময় তাকসিমের আবেদনের যোগ্যতাই ছিলো না। বেআইনীভাবে তিনি নিয়োগ পান।

প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই বোর্ড তিন বছরের প্রস্তাব দিলে সরকার ২০১২ সালে এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেয়। পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি না গিয়ে এভাবে মেয়াদ বৃদ্ধি পরিষ্কারভাবে বিধিমালা লংঘন।

২০১২ সালে বোর্ডের করা তিন বছরের প্রস্তাবের অবশিষ্ট দুই বছরের মেয়াদ ২০১৩ সালে অবৈধভাবে বৃদ্ধি করা হয়।

২০১৫ সালের তাকসিমের ঘনিষ্ঠ জুয়েনা আজিজ বোর্ড চেয়ারম্যান থাকাকালীন পত্রিকায় লোক দেখানো বিজ্ঞপ্তি দিয়ে নিজের দেয়া শর্তমতো তিন বছরের জন্য নিয়োগ পান তিনি।

২০১৮ সালে তৎকালিন স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফের নির্দেশমতো বোর্ড তিন বছরের জন্য প্রস্তাব দিয়ে সেই অবৈধ নির্দেশ পালন করে।

২০২০ সালে বোর্ড আবারো তাকসিমের মেয়াদ তিন বছরের জন্য বৃদ্ধির প্রস্তাব দিলে সরকার তা অনুমোদন করে।

আজ মঙ্গলবার বোর্ড আবারও তাকসিমের মেয়াদ তিন বছর বৃদ্ধির প্রস্তাব করে। এই প্রস্তাবে তিনজন বোর্ড সদস্য বিরোধিতা করে নোট অব ডিসেন্ট দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com