• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আলোকিত এ পথ থেকে দেশ সামনে বিচ্যুতি হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০১
আপডেট: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:০১

966023

আলোকিত এ পথ থেকে দেশ সামনে বিচ্যুতি হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে বাংলাদেশ আলোকিত পথে রয়েছে। আলোকিত এ পথ থেকে দেশ সামনে বিচ্যুতি হবে না।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের পরেও আমরা কয়েক বছর অন্ধকারে নিমজ্জিত ছিলাম। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্যই শেখ হাসিনা পঁচাত্তর পরবর্তী সময়ে দেশে ফিরে হাল ধরেছেন। লড়াই সংগ্রাম করে দেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। জনগণ যাদের ভোট দেবেন তারাই নির্বাচিত হবেন। এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই প্রক্রিয়াতেই বিশ্বাসী।’

অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব কামরুল হাসান রিপনের সভাপতিত্বে ও অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এন আই আহমেদ সৈকতের সঞ্চালনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষকবৃন্দ, অ্যালামনাইবৃন্দ এবং অনান্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com