• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আসনের সীমানা ও আচরণবিধি নিয়ে বৈঠকে বসছে ইসি

প্রকাশ: বুধবার, ১৮ জুন, ২০২৫ ১০:১৭
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫ ১০:১৭

salauddin 20250618210546

আসনের সীমানা ও আচরণবিধি নিয়ে বৈঠকে বসছে ইসি

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার কমিশনের সপ্তম সভা অনুষ্ঠিত হবে।

ওই সভার দুটি এজেন্ডার একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ। আরেকটি হচ্ছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ৭৬টি আসনের ওপর ৬৩৮টি আবেদন ইসিতে জমা পড়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের একটি খসড়া তালিকা আজ কমিশন সভায় তোলা হতে পারে। ইসিতে আসা আবেদন বিবেচনা, প্রশাসনিক ও ভৌগোলিক অখন্ডতাসহ কয়েকটি বিষয় বিবেচনা করে বেশ কিছু আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়াটি তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে সীমানা নির্ধারণ সংক্রান্ত কমিটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ খসড়া তৈরি করেছে। কমিশন এ তালিকা অনুমোদন করলে তার ওপর সাধারণ মানুষের দাবি-আপত্তি জানানোর সময় দেওয়া হবে।

এরই মধ্যে সীমানা পুনর্বিন্যাসের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক সুবিধা, জনসংখ্যা, ভোটার সংখ্যা, পাশাপাশি ঐতিহাসিক ভিত্তিও বিবেচনায় নেওয়া হবে।

ইসি সূত্র জানায়, সর্বশেষ গত ২১ মে অনুষ্ঠিত কমিশনের ৬ষ্ঠ সভায় আচরণ বিধিমালা সংশোধনীর খসড়া উপস্থাপন করা হয়েছিল। আরপিও সংশোধন না হওয়ায় তখন সেটি ফেরত পাঠানো হয়। আবারও সংশোধনীর খসড়া কমিশন সভায় তোলা হচ্ছে। যদিও চলতি সপ্তাহে আচরণ বিধিমালার খসড়া নিয়ে চার নির্বাচন কমিশনার একাধিকবার বৈঠক করেছেন বলেও জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com