• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে চা চক্রে ১২ দেশের কূটনীতিক

প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ১:৫৯
আপডেট: বুধবার, ৫ জুলাই, ২০২৩ ১:৫৯

96639

ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে চা চক্রে ১২ দেশের কূটনীতিক

ডেস্ক নিউজ

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে আয়োজিত চা চক্রে অংশ নেন ১২ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। আজ সকাল সাড়ে ১০টায় ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এ চা চক্রের আয়োজন করা হয়। এতে অংশ নেন- মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সেইজফ্রিড রেংলি, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ক্রিস্টোফার, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি আসিস বেনেতিজ সালাস, জার্মানির ডেপুটি হাইকমিশনার জ্যান জেনোভস্কি, জাপানের ডেপুটি রাষ্ট্রদূত তাতসুয়া মাসিদা, সুইডেন দূতাবাসের কাউন্সিলর জ্যাকব ইতাত, ইতালি দূতাবাসের ডেপুটি প্রধান মাতিয়া ভেঞ্চুুরা, বৃটিশ হাইকমিশনের কর্মকর্তা সাইমন লিভার, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত ম্যাটথিজিস জেল উডস্ট্রা। কূটনৈতিক সূত্র চা চক্রের বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com