• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইরান থেকে পাকিস্তান হয়ে ফিরবেন প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫ ৩:১২
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫ ৩:১২

96555896 23

ইরান থেকে পাকিস্তান হয়ে ফিরবেন প্রবাসী বাংলাদেশিরা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

ইরান- ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই ইরান প্রবাসী বাংলাদেশের নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের আকাশসীমা বন্ধ থাকায় স্থলপথে প্রথমে পাকিস্তান এবং পরে আকাশপথে দুবাই হয়ে প্রবাসীদের বাংলাদেশে ফেরানোর পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ইরান থেকে দেশে ফিরে আসতে এখন পর্যন্ত ২৫০ বাংলাদেশি নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রাথমিকভাবে ৯০ জনকে পাকিস্তান স্থলসীমান্ত দিয়ে ফেরত আনা হবে। ওই ৯০ জন যাতে ইরান থেকে সীমান্ত পার হয়ে পাকিস্তানে সহজে প্রবেশ করতে পারেন, সে জন্য ইসলামাবাদ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে ঢাকা।

পরিকল্পনা অনুযায়ী শুরুতে নারী–শিশুদের পাশাপাশি ইরানে চিকিৎসার জন্য যাওয়া অসুস্থ মানুষদের আগে দেশে ফেরানোর কথা রয়েছে। তেহরানের বাংলাদেশ দূতাবাসে যেসব বাংলাদেশি নিবন্ধন করেছেন তাদেরকে স্থলপথে ইরান থেকে পাকিস্তানে নেওয়া হবে। ইরানের মারজাভেহ থেকে বেলুচিস্তান প্রদেশের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন প্রাবাসীরা। এরপর আকাশপথে উড়োজাহাজে করে করাচি থেকে দুবাই ট্রানজিট নিয়ে ঢাকায় আনার পরিকল্পনা রয়েছে। করাচি থেকে দুবাই ছাড়াও অন্যান্য বিকল্প রুটও বিবেচনায় রাখা হচ্ছে। তবে প্রবাসীদের যাত্রা শুরুর পুরো বিষয়টি নির্ভর করছে সেখানকার সামগ্রিক পরিস্থিতির ওপর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরানে বর্তমানে প্রায় দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে তেহরানে রয়েছেন প্রায় ৪০০ জন। দেশটিতে তালিকাভুক্ত বাংলাদেশির সংখ্যা ৬৭২ জন, যাদের মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন। দেশে ফিরতে আগ্রহী সব বাংলাদেশিকে দ্রুত নাম-ঠিকানা ও প্রয়োজনীয় তথ্যসহ তেহরানে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

তথ্য ও সহায়তার জন্য হটলাইন নম্বরগুলোয় যোগাযোগ করতে বলা হয়েছে—বাংলাদেশ দূতাবাস, তেহরান (হটলাইন): +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা (হটলাইন): +৮৮০১৭১২০১২৮৪৭ নাম্বরে যোগাযোগ করেও সহায়তা চাইতে পারেন বাংলাদেশিরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com