• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্য বদ্ধ হতে হবে : ঈসা

প্রকাশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১১:৪৫
আপডেট: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১১:৪৫

963333258

ইসরাইলের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্য বদ্ধ হতে হবে : ঈসা

জনতার আওয়াজ ডেস্ক
এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ইসরায়েলি বর্বরতা ও নির্মমতা অতীতের সব রেকর্ড ভঙ্গ করলেও জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো শুধু বিবৃতি দিয়েই নিজেদের দায়িত্ব শেষ করছে। ওয়াইসিও রয়েছে রীতিমতো নীরব দর্শকের ভূমিকায়। মূলত, মুসলমানদের নামে এ সংস্থাটি মাজাভাঙা ও অতিশয় দুর্বল। এমন নাম সর্বস্ব সংস্থা দিয়ে ইসলাম ও মুসলমানদের কোনো কল্যাণই সম্ভব নয়। তাই এমন অকার্যকর ও অথর্ব সংস্থা ভেঙে দিয়ে মুসলিম উম্মাহর ঐক্যের জন্য নতুন প্লটফর্ম তৈরি করতে হবে।

রবিবার (২০ এপ্রিল) দলীয় কার্যালয়ে আগামী ২৬ এপ্রিল ২০২৫ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মাস গ্যাডারিং ফর প্যালেসটাইন’ মহাসমাবেশ উপলক্ষে ‘মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইন’ এর পক্ষ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি নেতৃবৃন্দকে আমন্ত্রন জানাতে গেলে তিনি এসব কথা বলেন।

মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইনের পক্ষে আল্লামা সৈয়দ হাসান আল আযহারী, মুহাম্মদ শফিক আল মুজাদ্দেদী আমন্ত্রনপত্র পৌছে দিতে গেলে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার পক্ষ থেকে দলের মহাসচিব এই আমন্ত্রনপত্র গ্রহন করেন।

তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে বলেন, অবিলম্বে গাজায় নির্মমতা ও নিধনযজ্ঞ বন্ধ করুন। অন্যথায় আপনিসহ পুরো ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে।

তিনি আগামী ২৬ এপ্রিল ২০২৫ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মাস গ্যাডারিং ফর প্যালেসটাইন’ মহাসমাবেশের প্রতি এনডিপি’র পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com