• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ৯:২০
আপডেট: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ৯:২০

9741236

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ঈদুল আজহার আগে গার্মেন্টস শ্রমিকদের মে মাসের সম্পূর্ণ বেতন দিতে হবে। একই সঙ্গে বোনাসও ঈদের ছুটির আগে দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান৷

মঙ্গলবার (২৮ মে) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের পূর্বে গার্মেন্টস শ্রমিকদের মে মাসের বেতন সম্পূর্ণ দিতে হবে। একই সঙ্গে বোনাস ঈদের ছুটির আগের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে বিজিএমইএ, বিকিএমইএর প্রেসিডেন্টরা একমত পোষণ করেছেন। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করেই বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ছুটির ব্যবস্থা করবেন। যাতে করে যানজটের সমস্যা না হয়। শিল্প এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। অযথা গুজব, উসকানি দিয়ে যারা অসন্তোষ সৃষ্টি করেন, কিংবা প্রয়াস করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ঈদুল আজহার পূর্বের তিন দিন এবং পরে তিন দিন পচনশীল দ্রব্য ও যাত্রী পরিবহন ব্যতীত অন্য সব ধরনের পরিবহন বন্ধ থাকবে।

আসাদ্দুজামান খান বলেন, জাতীয় ঈদগাহর ময়দান ও শোলাকিয়া মাঠসহ সারা দেশের বড় ও গুরুত্বপূর্ণ ঈদের জামাতে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ঈদের সময় মার্কেট, বাড়ি ঘরে চুরি-ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে নিরাপত্তা বাহিনী সচেষ্ট থাকবেন এবং সিসি ক্যামেরাগুলো যেন সচল থাকে সেদিকে নজর রাখবেন। রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে পশু পরিবহনের জন্য বিশেষ কেটল ট্রেন চালু থাকবে।

মন্ত্রী বলেন, প্রাপ্ত তথ্য মতে সিটি কর্পোরেশন ও মহানগর জেলাসহ সারা দেশে মোট ৪৪০৭টি পশুর হাট বসার তথ্য এ পর্যন্ত আমাদের কাছে আছে। এটা হয়ত আরও বাড়তে পারে। প্রতিটি পশুরহাটে অস্থায়ী পুলিশের ক্যাম্প বসানো হবে। হাটে ওয়াচ-টাওয়ার, জালনোট শনাক্তকরণ মেশিন, পশু চিকিৎসক থাকবেন। পশুর হাটে পুলিশ র‍্যাবের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা থাকবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com