• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ

প্রকাশ: শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১:২৭
আপডেট: শুক্রবার, ২৯ মে, ২০২৬ ১:২৭

96333696

ঈদে বিমানের যাত্রীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য বিশেষ আয়োজন করেছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে যাত্রীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ এবং উৎসবমুখর আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। এ সময় যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময়ও অনুষ্ঠিত হয়।

এছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিমানের অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইটে যাত্রীদের জন্য বিশেষ ঈদ মেনু পরিবেশন করা হয়, যা যাত্রীদের ভ্রমণকে আরও আনন্দময় করে তোলে।

বোসরা ইসলাম আরও জানান, যাত্রীসেবার মানোন্নয়ন ও যাত্রীবান্ধব কার্যক্রম অব্যাহত রাখতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com