• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ৫ মে, ২০২৪ ১২:১৪
আপডেট: রবিবার, ৫ মে, ২০২৪ ১২:১৪

968596 2

এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম, ‘সেনাপ্রাঙ্গণ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ মে) সকাল সোয়া ১০টার দিকে এএফআইপি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম, সেনাপ্রাঙ্গণের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে এএফআইপির নবনির্মিত ভবনটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবারবর্গসহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি বিভাগের এ ভবন নির্মাণ করা হয়েছে।

এছাড়াও, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে আর্মি সেন্ট্রাল অডিটরিয়াম নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন করার পরে সেনাবাহিনীর দরবারে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান, ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, সেনাসদস্য এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com