• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

একীভূত হচ্ছে বিডা, বেপজাসহ ৬ সংস্থা

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১:৪৯
আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১:৪৯

gov 2

একীভূত হচ্ছে বিডা, বেপজাসহ ৬ সংস্থা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল ও সমন্বিত করতে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ৬টি সরকারি সংস্থাকে একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ নামে নতুন একটি দপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থাগুলো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষ এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, বিনিয়োগবিষয়ক সব সেবা একই ছাতার নিচে নিয়ে আসার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com