• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এক মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ১১.২৮ শতাংশ

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৩:২৬
আপডেট: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৩:২৬

9656320

এক মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ১১.২৮ শতাংশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
স্বেচ্ছাসেবী সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদন অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ১৫ দশমিক ৪২ জন। সেই হিসেবে মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ১১ দশমিক ২৮ শতাংশ। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

মার্চ মাসে দেশে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত এবং ২ হাজার ২২১ জন আহত হয়েছেন। ২১৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২০৪ জন, যা মোট নিহতের ৩৮ দশমিক ৩৪ শতাংশ। মার্চ মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছে ১৭ দশমিক ১৬ জন।

গত মার্চ মাসে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৮ দশমিক শুন্য ২ শতাংশ। দুর্ঘটনায় ৭৯ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৪ দশমিক ৮৪ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭১টি জাতীয় মহাসড়কে, ২৬৪টি আঞ্চলিক সড়কে, ৭০টি গ্রামীণ সড়কে এবং ৬২টি শহরের সড়কে এবং ৯টি অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬৬টি মুখোমুখি সংঘর্ষ, ২৩১টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৮৬টি পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৮২টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ১১টি অন্যান্য কারণে ঘটেছে।

সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাগুলোর মধ্যে ৬ দশমিক ৪২ শতাংশ ভোরে, ২৩ দশমিক ২৬ শতাংশ সকালে, ২২ দশমিক ৯২ শতাংশ দুপুরে, ১৭ শতাংশ বিকেলে, ৯ দশমিক ৩৮ শতাংশ সন্ধ্যায় এবং ২১ শতাংশ রাতে সংঘটিত হয়েছে।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৬টি দুর্ঘটনায় ১৩৭ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৭টি দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪৬টি দুর্ঘটনায় ২৮ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com