• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ ৩:৪০
আপডেট: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ ৩:৪০

9600002561

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে : স্বাস্থ্যমন্ত্রী

ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘রাত ১২টার পর ওষুধ বিক্রি বন্ধ বা হাসপাতালের সময়সীমা কমানোর কোনো নির্দেশনা দেয়া হয়নি। ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে।’

তিনি আরো বলেন, ‘সিটি করপোরেশন যদি এটা (রাত ১২টার পর বন্ধ) বলে থাকে, তাহলে তাদের সাথে এ নিয়ে আলোচনা করা হবে। এই সিদ্ধান্ত তারা আলোচনা করে নেয়নি।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ওষুধের দোকান রাত ১২টার পর বন্ধের নির্দেশনা জারি করে- এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

জাহিদ মালেক বলেন, ‘বর্তমান সরকার মেডিক্যাল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করছে। মেডিক্যাল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। সাবজেক্ট হিসেবে রোগীর সাথে কিভাবে ভালো ব্যবহার করা হবে, উন্নত চিকিৎসা দেয়া যায়, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয় এতে যোগ করা হয়েছে।’

তিনি বলেন, শিক্ষকের হার অনেক কম। অধ্যাপকের তুলনায় অর্ধেক। এটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা বুঝিয়ে দিয়ে গেছে স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরো বলেন, ‘গবেষণায় গুরুত্ব দেয়া হচ্ছে। এর জন্য এক শ’ কোটি টাকা বাজেট ধরা হয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com