• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ দিন ট্রাফিক ডাইভারশন

প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১:১৯
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ১:১৯

96598523

কর্ণফুলী টানেলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৬ দিন ট্রাফিক ডাইভারশন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণের জন্য ৬ দিন ৬ ঘণ্টা করে নিয়ন্ত্রিতভাবে যান চলাচলের জন্য ডাইভারশন থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৪ থেকে ২৯ এপ্রিল দিবাগত রাত ১১টা হতে ভোর ৫টা পর্যন্ত পতেঙ্গা থেকে আনোয়ারা টিউব থেকে ট্রাফিক ডাইভারশন করা হবে। এ সময় আনোয়ারা থেকে পতেঙ্গা টিউবের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।

এ সময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী টানেলের উভয় মুখে যাত্রীদের সর্বনিম্ন ৫ হতে সর্বোচ্চ ১০ মিনিট অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে। কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদও জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com