• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কারফিউয়ে ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ১২:০৫
আপডেট: সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ১২:০৫

9601 3

কারফিউয়ে ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

জনতার আওয়াজ ডেস্ক
আন্দোলনের নামে কেউ যাতে সহিংসতা-নাশকতা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিভিন্ন স্থানে চেকপোস্টে বসিয়ে সবাইকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজধানীর গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, আসাদগেট, ধানমন্ডি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, সায়েন্সল্যাব, পল্টন, গুলিস্তান, বাড্ডা, রামপুরা, উত্তরায় কড়া অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া কেউ চেকপোস্ট পার হতে পারছে না।

রাজধানীর প্রবেশপথগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া অবস্থান। ঢাকার বাইরে থেকে জরুরি কাজ ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে কারফিউ জারি করা হয়েছে। কারফিউ চলাকালীন বিনা প্রয়োজনে রাজধানীতে কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। যারা কারফিউয়ের আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে, আজ (৫ আগস্ট) থেকে শুরু হলো সাধারণ ছুটি। মঙ্গলবার ও বুধবারও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com