• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাল পদত্যাগ করবেন সিইসি!

প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ৬:১২
আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ৬:১২

988856996

কাল পদত্যাগ করবেন সিইসি!

জনতার আওয়াজ ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন যেকোনো সময় পদত্যাগ করবে বলে গুঞ্জন চাউর হয়েছে। পদত্যাগের প্রশ্নে সিইসি গণমাধ্যমে বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) জানাবো।

বুধবার দুপুরের রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পদত্যাগ কবে করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, কাল জানাবো। বিস্তারিত যা বলার কালকে (বৃহস্পতিবার) ১২টার সময় এক সংবাদ সম্মেলনে সব কিছু জানানো হবে।

রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন এই প্রসঙ্গে তিনি বলেন, কালকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবো।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনারের পদত্যাগ এখন সময়ের ব্যাপার। পদত্যাগের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতিও নিচ্ছেন তারা।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে তারা পদত্যাগপত্র দিতে পারেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র আরো জানিয়েছে, পদত্যাগের আগে সংবাদ সম্মেলন করবেন আউয়াল। এজন্য লিখিত একটি বক্তব্যের খসড়া নিজেই তৈরি করেছেন। তবে সংবাদ সম্মেলনের পক্ষে নন অন্য নির্বাচন কমিশনাররা।

তারা সিইসিকে জানিয়েছেন, সংবাদ সম্মেলনে তারা অংশ নেবেন না। সংবাদ সম্মেলনে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে চান না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com