• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কেন্দ্রে অভিযোগ পেলে নির্বাচন বন্ধ করে দেব: ইসি

প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৪:০২
আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩ ৪:০২

985896 42

কেন্দ্রে অভিযোগ পেলে নির্বাচন বন্ধ করে দেব: ইসি

বরিশাল প্রতিনিধি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, নির্বাচনে কোন কেন্দ্রে সামান্নতম একটি অভিযোগ পেলে আমরা তাৎক্ষনিক সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেব।

আগে বিদেশীরা বলেছে, নির্বাচন অংশগ্রহনমূলক হতে হবে। এখন তারা বলেছেন- নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হতে হবে। আমরা অবাধ, সুষ্ঠু সহ একটি শান্তিপূর্ণ নির্বাচন দেশবাসীকে উপহার দিতে চাই।

তিনি বলেন, নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করতে সুযোগ দিতে হবে। আপনাদের দ্বারা কোন ধরনের ব্যতয় ঘটলে আমরা নির্বাচন বন্ধ করে দেব। নির্বাচন নিয়ে আমাদের দেশে বিভিন্ন সময়ে নির্বাচন নিয়ে অনেক কথা হয়েছে। নির্বাচন নিয়ে আমাদের সাথে বিদেশী অনেক রাষ্ট্রের প্রতিনিধিদের কথা হয়েছে। তারা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখেতে চায়। তাই আমরা আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করছি।

আজ শনিবার (২৩ ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বরিশাল জেলার প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির শুভেচ্ছা বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাঙ্গীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, বরিশাল মেট্রো পুলিশ কমিশনার জিহাদুল কবির, বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা গণ।

মত বিনিময় সভায় বরিশাল ৬টি আসনের সকল দলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com