সিনিয়র করেসপন্ডেন্ট
গতকাল শুক্রবার ধানমন্ডি প্লাটিনাম ক্লাবে প্রজন্ম বিশ্বজুড়ে ৯০’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকূূী পালিত হলো কোটা আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে।
অনুষ্ঠানের শুরুতে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতার মাধ্যমে কোটা আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণ করা হয়। প্রজন্ম বিশ্বজুড়ে ৯০’র প্রধান এডমিন সাহানা সুলতানার সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের অন্যতম এডমিন মো.মঞ্জুর হোসেন ঈসা।

দোয়া অনুষ্ঠানে কোটা আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছে, অসুস্থতার কারনে যে সকল ৯০’র বন্ধুরা মৃত্যুবরণ করেছে এবং ৯০’র বন্ধু খুলনার ইমু গাজীর অসুস্থ বাবা,নিক্সন, শাহানার অসুস্থ মা,মুন এর অসুস্থ স্বামী হাসান সাহেব, ৯০’র বন্ধু নুরুন নাহার ইতি ও তার স্বামী সহ যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য দোয়া ও মুনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজন্ম বিশ্বজুড়ে ৯০’র এডমিন ও প্রখ্যাত অভিনেতা আনিসুর রহমান মিলন, এস এম শামছুল আলম নিক্সন, জাহাঙ্গীর আলম,গুলশান আরা নীলা,বিশিষ্ট লেখক ও কবি এডভোকেট শিমুল পারভীন, অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য রাজু চৌধুরী, কবি মুক্তা পারভীন, কবি লাবণ্য সীমা সহ অনেকে বক্তব্য রাখেন।
প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৯০’র সকলের প্রিয় বন্ধু খন্দকার সালিমা রওশন লতার শুভ জন্মদিন উপলক্ষে পৃথকভাবে দুটি কেককাটা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কারনে বর্জন করা হয়।
জুলাই মাসের ২৭ তারিখ ছিল প্রতিষ্ঠা বার্ষিকী।সার্বিক পরিস্থিতির কারনে ৬ দিন পিছিয়ে ২ আগস্ট ২০২৪ শুক্রবার অনুষ্ঠানটি করা হয়।আনন্দ আড্ডার কথা থাকলেও শোক আড্ডায় অনুষ্ঠানটি পরিনত হয়।৯০’র বন্ধুদের অনেকের সন্তান নিহত ও আহত হয়।তাদের পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।যারা বিভিন্ন জায়গায় অর্থ অভাবে চিকিৎসা নিতে পারছে না তাদের সহযোগিতা করার অঙ্গীকার প্রতিশ্রুতি দেওয়া হয়।












