• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

খুলনার মানবতার ফেরিওয়ালা এস এম মুসার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৫
আপডেট: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২৫

985858

খুলনার মানবতার ফেরিওয়ালা এস এম মুসার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি

জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও এনডিপির মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসা’র বড় ভাই খুলনা খালিশপুরের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক এস এম মুসা

১২ সেপ্টেম্বর ২০২৪ দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা ২ ঘন্টা চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-এলাহি রাজিউন।

মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০।
১৩ সেপ্টেম্বর ২০২৪ খালিশপুর বায়তুল ফালাহ জামে মসজিদে বাদ জুমা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। গোয়ালখালী কবরস্থানে বাবা-মার পাশে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে,খুলনা,যশোর সহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ তাকে এক নজর দেখতে আসেন।এলাকার সকল মানুষের প্রিয়মুখ ছিলেন এস এম মুসা।
গত ৬ মাস ২৭ দিন আগে তার মা ছায়েরা বেগম ইন্তেকাল করেছেন। ১৯৭৭ সালের রমজান মাসের ১৩ তারিখ তার বাবা নুর হোসেন আশরাফী মারা যান।মরহুম নুর হোসেন আশরাফী খুলনা জিপিও তে অবসর প্রাপ্ত কর্মকর্তা ছিলেন। এছাড়া এলাকার মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

এনডিপির মহাসচিব মো.মঞ্জুর হোসেন ঈসার পিতৃতুল্য বড় ভাই এস এম মুসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা, মায়ের ডাক এর সভাপতি হাজেরা খাতুন, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব এড সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন, আরজেএফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ, মহাসচিব আর কে রিপন, অগ্রগামী মিডিয়া ভিষন এর নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, কবিতা সংসদের সাধারণ সম্পাদক কনক,অনলাইন পোর্টাল জনতার আওয়াজ ডটকম এর সম্পাদক ডাঃ আব্দুল আজিজ, লন্ডন প্রবাসী লেখক ও গবেষক সায়েক এম রহমান, হৃদয় খুলনার প্রধান এডমিন ভিপি শহীদ সহ প্রমুখ।
নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাভিভূত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানান।
‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’

টি-৫০ নিবাসী মোঃ মুসা (ইলেক্ট্রিশিয়ান), মনিরের বাবা আজ বেলা ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মরহুমের জানাজা নামাজ আগামীকাল বাদ জুম্মা বায়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আমাদের সবার প্রিয় মুসা ভাই খুব ভালো মানুষ ছিলেন। মহান আল্লাহ তাঁর আত্মার চিরশান্তি নিশ্চিত করবেন নিশ্চয়ই।

মুসা ভাই, সামাজিকতায় ছিলেন দুরান্ত উপকারী একজন মানুষ। আমাদের এলাকায় যার কেউ নাই তাঁর ছিলেন মুসা ভাই। কেউ মারা গেলে সবার আগে মুসা ভাই। সবহারা কোনো মানুষের মৃত্যুতে দাফন-কাফনে কোনো চিন্তা করতে হয়নি তাঁর উপস্থিতিতে। আমাদের যে কোনো বিপদে পথ দেখানোর প্রথম মানুষ ছিলেন মুসা ভাই। তথ্যবহুল এই মানুষটার কাছে খবর নেই এমন মানুষ যেন এলাকাতেই নেই। বিদ্যুৎ, মেডিকেল, বাজার, থানা, উকিল, ইত্যাদি কোন বিষয়ে বাদ দিবেন তাঁকে। সঠিক পথ দেখানোর এই মানুষটা ছিলেন পাড়ার প্রায় সকল বাড়ির পারিবারের সদস্য। সামাজিক যে কোনো আয়োজন সম্পূর্ণ করতে মুসা ভাই ছিলেন একাই একশো। আমি আমার জীবনে আমার এলাকায় তাঁর মতো পরোপকারী মানুষ দ্বিতীয় কাউকে দেখিনি। তাঁকে হারিয়ে আমরা এলাকাবাসী চরম ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়েছি। বায়তুল ফালাহ মসজিদের শুরু থেকেই আজ পর্যন্ত মিশে ছিলেন মুসা ভাই। তিনি যেমন ন্যায়ের পক্ষে ছিলেন আন্তরিক ও আবেগী, তেমনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন প্রতিবাদী।

আমাদের প্রতিবেশী ও পারিবারিক বন্ধু পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, আল্লাহ পরিবারের সবাইকে এই শোক সামলে উঠতে সাহায্য করুন- আমীন।
মামুনুর রশিদ রাজু
সংগীত শিল্পী ও সাংবাদিক
এর ফেসবুক থেকে



সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com