নিউজ ডেস্ক
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি’র তারুণ্যের সমাবেশে দেখা গেছে খ্যাতিমান আলোকচিত্রী ড. শহিদুল আলমকে। তার একটি ছবি এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ প্রসঙ্গে শহিদুল আলম বলেন, আমি পেশাজীবী। পেশাগত দায়িত্ব পালন করতে তারুণ্যের সমাবেশে গিয়েছিলাম। কোনো দল বা সংগঠনের আমন্ত্রণে নয়। তবে এটা বলতে পারেন, আমি সেখানে গণতন্ত্রের আন্দোলনে সমর্থন করতে গিয়েছিলাম। দেশে যে গণতন্ত্রের জন্য লড়াই বা আন্দোলন-সংগ্রাম চলছে আমি প্রতিটি আন্দোলনে অংশ নিয়েছি। এক্ষেত্রে সেটা যে কোনো দল বা সংগঠনই হোক না কেন। গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করছে প্রতিটিতেই আমার সমর্থন রয়েছে, থাকবে। তবে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল-আদর্শ বা ব্যক্তিকে আমি সমর্থন করি না।













