• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণতান্ত্রিক বাংলাদেশ যাত্রা শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বে

প্রকাশ: রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৭:১৭
আপডেট: রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৭:১৭

9659230 4

গণতান্ত্রিক বাংলাদেশ যাত্রা শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, গণতন্ত্রের জন্য প্রয়াত আপসহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা অনেক আন্দোলন, সংগ্রাম করেছি। অনেক ত্যাগ ও রক্ত দিয়েছি। বিএনপি ১৮ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। গণতান্ত্রিক বাংলাদেশ যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। তাই আমরা মুক্তিযোদ্ধা সংসদের কমিটিসহ প্রতিটি ক্ষেত্রেই গণতন্ত্রকে গুরুত্ব দেবো।

রোববার (২২ মার্চ) টাঙ্গাইল সার্কিট হাউসে সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের প্রাণের নেতা তারেক রহমান আমাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে আমার প্রতি যে প্রধানমন্ত্রীর আস্থা ছিল, তার প্রতিদান দেবো।

তিনি বলেন, ২৬ মার্চ জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আমরা সফলভাবে পরিচালনা করতে পারবো। মন্ত্রণালয় আগামী দিনে কীভাবে সুষ্ঠু ও সফলভাবে চালিত হবে, সে বিষয়ে আমরা পরিকল্পনা করছি।

৭১-এর স্বাধীনতা যুদ্ধ ও ২৪-এর অভ্যুত্থান নিয়ে মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমাদের বাংলাদেশ। ২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তাদের নিয়েও কাজ করে। তাদের বিষয়েও আমরা খুব আন্তরিক। এটা নিয়েও আমরা কাজ করছি। তাদের বিষয়েও দেখভাল করার দায়িত্ব-কর্তব্য আমাদের রয়েছে।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com