• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসির

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৫
আপডেট: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০৫

9600296

গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসির

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, একটি ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা অত্যন্ত দুঃখজনক। নির্বাচন শুরু হতে আর মাত্র ১৩ ঘণ্টা বাকি উল্লেখ করে তিনি বলেন, এ সময় বিভ্রান্তিকর তথ্য পরিবেশন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

একটি আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে তাকে ভুলভাবে উদ্ধৃত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আখতার আহমেদ বলেন, তাকে মিসকোট করা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই—এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি এবং এমন মন্তব্য করার এখতিয়ারও তার নেই। অর্থ জব্দের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান।

সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ের প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ও রাশিয়ার প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তারা পোস্টাল ব্যালট পদ্ধতি সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন। জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, সংশ্লিষ্ট ইলেক্টোরাল ইনকোয়্যারি কমিটি, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে বিষয়গুলো জানাতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com