• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গণহত্যাকারী দল আ’লীগকে নিষিদ্ধ করতে হবে

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ২:২৪
আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ২:২৪

96555474

গণহত্যাকারী দল আ’লীগকে নিষিদ্ধ করতে হবে

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই-আগস্ট আন্দোলন, পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন সংগঠনের নেতা, জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তি এবং শহিদ পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন। সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ ‘গণহত্যাকারী দল’। এই দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে। তাদের বিচার না পাওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। সমাবেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ৪ দফা দাবি তুলে ধরা হয়।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য বিভিন্ন মহল থেকে নানা কারণ দেখাচ্ছে। তারা শোনায় বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হতে পারে। এই তথাকথিত বিভিন্ন মহলকে বলতে চাই- যখন শাপলা চত্বরে হত্যা হলো, বিডিআর বিদ্রোহ হলো, জুলাই আন্দোলনে গণহত্যা হলো, তখন বহির্বিশ্ব কোথায় ছিল? যখন হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হলো- তখন ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল? ভারতের প্রেসক্রিপশনে বিডিআর ও শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়েছে। হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত অন্য কিছু প্রাসঙ্গিক হতে পারে না।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো ধরনের খেলা খেলার চেষ্টা করেন- তাহলে সব ক্ষমতার ওপরে গিয়ে টেনেহিঁচড়ে নামাতে পারে।

জুলাই গণ-অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় শহিদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম সমাবেশে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আমার ছেলেকে ওরা পুড়িয়ে মারল। আমি ওদের বিচার চাই। ওদের নিষিদ্ধ করতে হবে।

পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত মেজর নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম হান্নান বলেন, আমাদের দাবি হচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর রাজনীতি করতে না পারে।

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে শহিদ আল আমিনের ভাই শফিকুল ইসলাম বলেন, আমরা শুধু বুঝি অপরাধীদের বিচার না পাওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না।

সামবেশে ৪ দফা দাবি তুলে ধরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে, তারপরে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। শাপলা গণহত্যা রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিশন গঠন করে প্রকৃত শহিদদের তালিকা প্রকাশ করতে হবে। অবিলম্বে এই গণহত্যার বিচার শুরু করতে হবে।

তিনি বলেন, এসব দাবিতে আগামী ১০০ দিন ৬৪ জেলায় গণসংযোগ করবে ইনকিলাব মঞ্চ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com