• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুণীজনকে সঠিক মর্যাদার ব্যবস্থা আমরা চালু করেছি: আইনমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪ ২:০৬
আপডেট: বুধবার, ২০ মার্চ, ২০২৪ ২:০৬

988859

গুণীজনকে সঠিক মর্যাদার ব্যবস্থা আমরা চালু করেছি: আইনমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, গুণীজনকে আমরা যাতে সঠিক মর্যাদা দিতে পারি, সেই ব্যবস্থা আমরা চালু করেছি। এটা ধরে রাখতে হবে এবং গুণীজনকে সঠিক মর্যাদা দিতে হবে।

মঙ্গলবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত বরেণ্য আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ব্যারিস্টার শফিক আহমেদকে আমি খুব কাছে থেকে দেখেছি। তিনি যখন আইন পেশা শুরু করেন তখন আমার পিতা অ্যাডভোকেট সিরাজুল হক সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। সেই সূত্রে বহুদিন যাবৎ ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে আমার পরিচয়। আমার পরিবারের সঙ্গেও তার ভালো পরিচয় ছিল। আইন বিষয়ে পড়াশোনার সময় তার অভিভাবকত্বও আমি পেয়েছি।

বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির ও সম্পাদক আব্দুন নূর দুলাল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী বক্তৃতা করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com