• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠনের সমন্বয়কের বাসায় পিটার হাস

প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ১১:২৬
আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ১১:২৬

962321

গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠনের সমন্বয়কের বাসায় পিটার হাস

ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক (২০১৩ সালে গুম হওয়া) সাজেদুল ইসলাম সুমনের মেজো বোন এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’ এর সমন্বয়ক আফরোজা ইসলাম আঁখির বাসায় গিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ (বুধবার) সকাল নয়টার দিকে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল এডভাইজার সহ ৪/৫ জন কর্মকর্তাদের নিয়ে পিটার হাস আঁখিদের রাজধানীর ৫৫৩, শাহীনবাগস্থ বাসায় যান। ওই সময় তাদের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বাংলাদেশ বিভাগের দায়িত্বশীল লিকা জনস্টনও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ০৫ জানুয়ারি নির্বাচনের মাত্র কিছুদিন আগে ২০১৩ সালের ০৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সুমন নিখোঁজ হয়েছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com