• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চলতি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে

প্রকাশ: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ৮:০৬
আপডেট: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩ ৮:০৬

Capture 257

চলতি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে যেসব নিয়ম মানতে হবে

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ‘চলতি দায়িত্ব’ ও ‘অতিরিক্ত দায়িত্ব’ দেওয়ার ক্ষেত্রে নতুন নীতিমালা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নীতিমালা অনুযায়ী, চলতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে জ্যেষ্ঠতা–সংক্রান্ত গ্রেডেশন তালিকা যথাযথভাবে মানতে হবে। চাকরি সন্তোষজনক থাকলে জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাদ দিয়ে কনিষ্ঠ কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া যাবে না। সেই সঙ্গে যাকে দায়িত্ব দেওয়া হবে, তাঁর ওপরের পদের কোনো কর্মচারীকে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর অধীন করা যাবে না।

১৮ এপ্রিল ‘মন্ত্রণালয়/বিভাগ এবং এর অধীন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত, আধা–স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন করপোরেশনের শূন্য পদে চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদান নীতিমালা, ২০২৩’ নামে একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নতুন নীতিমালায় চলতি দায়িত্বের অর্থ হচ্ছে, সাময়িকভাবে কোনো সরকারি কর্মচারীকে তাঁর মূল পদের পরবর্তী উচ্চতর কোনো প্রকৃত শূন্য পদে দায়িত্ব প্রদান।

চলতি দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে নীতিমালায়। তার মধ্যে রয়েছে সমপদধারীদের মধ্য থেকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা সম্ভব না হলে কেবল শূন্য পদের ফিডারভুক্ত (আগের পদে নির্দিষ্ট মেয়াদ পূরণকারী) অব্যবহিত নিম্নপদধারীদের মধ্য থেকে জ্যেষ্ঠতা, দক্ষতা ও সন্তোষজনক চাকরির ভিত্তিতে পদোন্নতির যোগ্যতা বিবেচনা করে চলতি দায়িত্ব প্রদান করা যাবে। অব্যবহিত নিম্নপদধারীদের মধ্য থেকে কাউকে চলতি দায়িত্ব প্রদান করা সম্ভব না হলে শর্ত সাপেক্ষে অব্যবহিত নিম্নপদের এক ধাপ নিচের পদধারীকে চলতি দায়িত্ব প্রদান করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পদোন্নতি কমিটির অনুমোদন গ্রহণ করতে হবে; মধ্যবর্তী পদটি শূন্য আছে অথবা অব্যবহিত নিম্নপদধারীদের মধ্যে দায়িত্ব প্রদানের জন্য উপযুক্ত কর্মচারী নেই এ মর্মে অফিসপ্রধানের প্রত্যয়ন থাকতে হবে এবং যাঁকে দায়িত্ব প্রদান করা হবে, তাঁর ওপরের পদধারী কোনো কর্মচারীকে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর অধীন করা যাবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com