• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চারদিনের সফরে বাংলাদেশ আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা কেট ফটোভেট

প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ১০:১৬
আপডেট: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ১০:১৬

96662589 1

চারদিনের সফরে বাংলাদেশ আসছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা কেট ফটোভেট

চারদিনের সফরে বাংলাদেশ আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস অব গ্লোবাল উইমেন ইস্যুজ বিষয়ক শীর্ষ কর্মকর্তা কেট ফটোভেট। জানুয়ারির ২০ থেকে ২৩ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবার পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের এক মিডিয়া নোটে বলা হয়েছে, আগামী শনি এবং রবিবার চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন কেট ফটোভেট।

জানুয়ারির ২৩ তারিখে ঢাকায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কর্মকর্তা। বৈঠকে বাংলাদেশ এবং এশিয়া অঞ্চলে নারী, শান্তি এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

বৈঠকের বাইরে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ব্রাক পরিচালিত বাল্য বিবাহ বন্ধ এবং দক্ষতা তৈরি বিষয়ক একটি যৌথ প্রকল্পের উদ্বোধন করবেন কেট ফটোভেট।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com