• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ

প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৮:১১
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৮:১১

96000414

চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করতে সম্মত হয়েছেন চা বাগান মালিকেরা।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে শনিবার (২৭ আগস্ট) বেলা সোয়া ৪টার দিকে গণভবনে বৈঠক শুরু হয়। বৈঠকে ১৩টি চা বাগানের মালিক উপস্থিত ছিলেন।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর মুখ্যসচিব জানান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে চা শ্রমিকেরা অন্যান্য যেসব সুযোগ সুবিধা পেয়ে থাকেন সেগুলোও আনুপাতিক হারে বাড়ানো হবে। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের কাজে যোগদান করার আহ্বান জানিয়েছেন। তিনি শিগগিরই শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন বলেও আশ্বাস দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com