অর্থনীতিবীদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বরেণ্য শিক্ষাবিদ ড. আকবর আলি খানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এ সময় এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, সাবেক সিইসি রকিব উদ্দিন, আকবর আলি খানের ভাই কবিরউদ্দিন খানসহ তাঁর সাবেক সহকর্মীরা দাফনে অংশ নেয়।
এর আগে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আকবর আলি খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে আকবর আলি খানকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।













