• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চুনকুড়ি সেতু নির্মাণে ঋণ দিচ্ছে কুয়েত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ৩:০০
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ৩:০০

965896 24

চুনকুড়ি সেতু নির্মাণে ঋণ দিচ্ছে কুয়েত

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ সরকার ও কুয়েত ফান্ড ফর অ্যারাব ইকোনমিক ডেভেলপমেন্টের (কেএফএইডি) মধ্যে “চুনকুড়ি সেতু নির্মাণ” শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ২২ দশমিক ১ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন চুক্তিসই হয়েছে। প্রতি ডলার সমান ১১৭ টাকা ৫১ পয়সা ধরে বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ২৬০ কোটি টাকা।

বৃহস্পতিবার (২৭ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ, এবং কেএফএইডির পক্ষে ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ালিদ আল বাহার ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক ও জনপদ অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্পের উদ্দেশ্য হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলে উপজেলা পর্যায়ে নিরবচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক উন্নয়ন করা এবং উল্লিখিত সেতু ও এ্যাপ্রোচ রোড নির্মাণের মাধ্যমে দাকোপ, বটিয়াঘাটা ও খুলনার মধ্যে যাতায়াতকে আরও সুবিধাজনক ও দ্রুততর করা। এই প্রকল্পটি সুন্দরবন সংলগ্ন এলাকার অর্থনৈতিক ও পর্যটন শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

কেএফএইডি ১৯৭৪ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক উন্নয়ন খাতের প্রকল্পে নমনীয় ঋণ সহায়তা প্রদান করে আসছে। এই ঋণচুক্তিটি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে অব্যাহত সহযোগিতার একটি উল্লেখযোগ্য নিদর্শন। উল্লিখিত ঋণটি নমনীয় ঋণ যার বাৎসরিক সুদের হার ১ দশমিক ৫ শতাংশ।

ডিসবার্সমেন্টের উপর প্রশাসনিক চার্জ ০ দশমিক ৫ শতাংশ এবং ঋণ পরিশোধ কাল ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৪ বছর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com