• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছয় দিনের সফরে ইইউ বিশেষ প্রতিনিধি ঢাকায় আসছেন আজ

প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ১:২১
আপডেট: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ ১:২১

9601 5

ছয় দিনের সফরে ইইউ বিশেষ প্রতিনিধি ঢাকায় আসছেন আজ

নিউজ ডেস্ক
ছয় দিনের সফরে আজ সোমবার ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর। সফরে মানবাধিকারসহ নানা বিষয়ে আলোচনা করবেন তিনি।

ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে চার বছরের মধ্যে গিলমোরের দ্বিতীয় বাংলাদেশ সফর এটি। এর আগে ২০১৯ সালের জুনে প্রথমবার বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

খসড়া সূচি অনুযায়ী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন ইমোন গিলমোর। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধি, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন ইইউয়ের বিশেষ প্রতিনিধি। রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ২৭ জুলাই রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাবেন তিনি।

সফরের দ্বিতীয় দিনে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গিলমোর।

ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধির সফরের ঠিক আগে ইইউর প্রাক-নির্বাচন পর্যবেক্ষক মিশন ১৬ দিনের ঢাকা সফর শেষ করেছে। ফলে তার এ সফরে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ এবং নির্বাচন নিয়ে আলোচনা হবে কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com