• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছয় বিভাগের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৭:২০
আপডেট: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৭:২০

Capture 301

ছয় বিভাগের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

আঘাত হানতে পারে কালবৈশাখী

দেশের ছয়টি বিভাগে আঘাত হানতে পারে কালবৈশাখী। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজকের ঝড়ের বেগ থাকতে পারে সর্বোচ্চ ৭০ কিলোমিটার। 

শনিবার বিকাল ৪টার দিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিকাল থেকে দেশের ছয়টি বিভাগে কালবৈশাখী আঘাত হানবে। সেগুলো হলো-ঢাকা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগ।’আবহাওয়ার অধিদপ্তরের খবরে বলা হয়, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com