• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জঙ্গিদের ভয়ে আত্মগোপনে আছি: মনিরুল ইসলাম

প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৮
আপডেট: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৮

963296

জঙ্গিদের ভয়ে আত্মগোপনে আছি: মনিরুল ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক

জঙ্গিদের ভয়ে আত্মগোপনে আছেন বলে জানিয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) চ্যানেল 24-কে দেয়া বিশেষ সাক্ষাতকারে এ কথা জানান তিনি।

মনিরুল ইসলাম দাবি করেন, জুলাই গণহত্যায় তার সম্পৃক্ত নেই। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ আনা অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন।

আন্দোলন দমাতে শেখ হাসিনার কাছ থেকে ৪ আগস্ট ২৫ কোটি টাকা নিয়ে এসেছিলেন এসবি অফিসে এমন খবর গণমাধ্যমে আসে। যা পরে লুট করে নেন তারই বিশ্বস্ত কয়েকজন। তবে তা অস্বীকার করেছেন মনিরুল।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শক্তি দিয়ে দমানো যাবে না এসবি থেকে সরকারকে এমন একাধিক রিপোর্ট দেয়া হয়েছিল বলেও দাবি করেন পুলিশের সাবেক ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আড়ালে রয়েছেন মনিরুল ইসলাম। শেখ হাসিনার আমলে বাহিনী হিসেবে পুলিশে দলীয়করণের নেপথ্যে ছিলেন তিনি এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরই মধ্যে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের একাধিক মামলার আসামিও হয়েছেন তিনি।

সামনের পরিস্থিতি আইনিভাবেই মোকাবিলা করার কথা জানান সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com