• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে : মোশাররফ

প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩ ৭:৫৭
আপডেট: শনিবার, ২০ মে, ২০২৩ ৭:৫৭

Capture 153

জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে : মোশাররফ

জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, দেশের মানুষ আর এই সরকারকে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

শনিবার বিকেলে ঢাকায় এক জনসমাবেশে এ মন্তব্য করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। মতিঝিল পীর জঙ্গী মাজারে সামনে এ জনসমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ। উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

সমাবেশে ড. মোশাররফ হোসেন বলেন, আজকে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, তারা এই স্বৈরাচার সরকারের হাত থেকে রক্ষা পেতে চায়। যেখানেই আওয়ামী লীগ সেখানেই গণতন্ত্র হরণ হয়েছে। আজ সে জন্য দেশে গণতন্ত্র নেই। গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য এই সরকার যা তা করে যাচ্ছে। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশের মানুষ আর এই সরকারকে চায় না।
 
আওয়ামী লীগ নিজেদের পকেট ভারী করতে জিনিস পত্রের দাম বাড়িয়েছে মন্তব্য করে তিনি বলেন, সে জন্য তারা জিনিসের দাম কমাতে পারবে না। নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এখন ‘এক দফা এক দাবি, এই সরকারের পদত্যাগ’ এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই বর্ষীয়ান নেতা। তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই সরকারকে বিদায় করতে শুধু মিছিল নয় আর স্লোগান নয়, আমাদের রাজপথে নামতে হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, পুলিশের বলে বলীয়ান হয়ে অনেক কথা বলা যায়, একা আসেন দেখি কতক্ষণ থাকতে পারেন ঢাকায়। পুলিশ ভাইদের বলতে চাই, আপনাদের জনগণের টাকায় আপনাদের বেতন হয়, ভুলে যাবেন না। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যখন আমাদের ওপর হামলা করবে তখন কি আমরা বসে থাকবো? না। আমরা আর বসে থাকবো না। আমরা শুধু বাঁশি বাজাবো না । 

বিকেল সাড়ে ৪টার দিকে মতিঝিল পীরজঙ্গী মাজারের সামনের রোড এ জনসমাবেশ শুরু হয়। প্রখর রোদ উপেক্ষা করে নেতাকর্মীরা রাস্তায় ও মঞ্চের সামনে বসে ছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া, এড. আব্দুস সালাম আজাদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহম্মেদ অসীম, কামরুজ্জামান রতন, মীর সরাফত আলী সপু, রাকিবুল ইসলাম বকুল, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের আফরোজা আব্বাস, আমিরুল ইসলাম আলীম, আনিসুর রহমান তালুকদার খোকন, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, ইয়াছিন আলী, কৃষকদলের শহীদুল ইসলাম বাবুল, মুক্তিযুদ্ধা দলের সাদেক খান, জাসাসের হেলাল খান, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আ ন ম সাইফুল ইসলাম, তানভীর আহমেদ রবীন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূইয়া ও সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এডভোকেট মকবুল হোসেন সরদার, হাজী মো. নাজিম, শ্যামপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েল সহ প্রমুখ নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com