• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন ইসি

প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ১:৫১
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ১:৫১

9666859

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন ইসি

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে জেলা প্রশাসকদের নির্বাচনী প্রশিক্ষণে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে, ৯ আগস্ট আগামী নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে আগাম পূর্বাভাস দিয়েছিলেন তিনি।

ইসি আনিছুর জানান, আগামী জাতীয় নির্বাচনে অনলাইনভিত্তিক নির্বাচনী ব্যবস্থাপনা অ্যাপ ব্যবহার করা হবে। প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা, ভোটার, দল, প্রার্থী, প্রতীক, ছবি, ভোটকেন্দ্রের তথ্যসহ বিভিন্ন সেবা এই অ্যাপে পাওয়া যাবে। আগামী নভেম্বরের মধ্যে এর উদ্বোধন করা হবে।

তিনি বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট হওয়ার কথা। সাধারণত ৪৫ দিন আগে তফসিল দেওয়া হয়। সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত সিইসির বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, নভেম্বরের কথাই বলেছেন সিইসি। তবে এ বিষয়ে এখনও কমিশনে সিদ্ধান্ত হয়নি। যথাসময়ে তফসিল দেওয়া হবে।

নির্বাচন আয়োজন কঠিন বিষয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন জনগনের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এটা তখনই হবে, যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। ভোটে কে আসলো কে আসলো না সেটার চেয়ে জনগণের অংশগ্রহণ বড় বিষয়। এ সময় দলীয় মনভাবের ঊর্ধ্বে থেকে পক্ষপাতহীন দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জনে ডিসি এসপিরা সচেষ্ট হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সিইসি আরও বলেন, মাঠে যেসব কথা চলছে সেসব রাজনৈতিক। তা রাজনীতিবিদরা সমাধান করবেন। তা ডিসি এসপিদের ভাবনার বিষয় নয়। তারা যা সমাধান করে দিবেন তা নিয়ে কাজ করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com