• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় নির্বাচন কখন হবে সংসদে জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩ ১০:২৯
আপডেট: সোমবার, ২৬ জুন, ২০২৩ ১০:২৯

BDE5F0F0 E139 4507 BB6A 71E5044D93C8

জাতীয় নির্বাচন কখন হবে সংসদে জানালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বছরের শেষে বা আগামী ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৫ জুন) সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের চলমান মেয়াদে এটাই শেষ বাজেট। তবে একেবারে শেষ বাজেট কিনা, সেই সিদ্ধান্ত জনগণ ভোটের মাধ্যমে নেবে। এ সময় মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাররিজীবীদের ৫ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে একটি বাজেট দেয়াই বড় ব্যাপার। সংকটের মধ্যেও শক্ত হাতে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা হয়েছে।

বেশি দামে পণ্য আমদানি করতে গিয়ে রিজার্ভে টান পড়েছে বলে জানিয়ে সরকারপ্রধান বলেন, আরও ৪/৫ মাস খাদ্য কেনার সক্ষমতা আছে বাংলাদেশের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com